ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে হাওরে ডুবে নিথর হলেন কৃষক

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৬ সেপ্টেম্বর ২০২২
মাছ ধরতে গিয়ে হাওরে ডুবে নিথর হলেন কৃষক
ফাইল ফটো

নেত্রকোণার মদনে মাছ ধরতে গিয়ে হাওরের পানিতে ডুবে মো. খলিল মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে মদন উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। খলিল মিয়া একই গ্রামের তৈয়ব আলী মাস্টারের ছেলে। খলিল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন।

মৃত খলিল মিয়ার বড় ভাই মোজাম্মেল হক জানান, খলিল প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির সামনের হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ তার মৃগী রোগ দেখা দিলে পানিতে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!