ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজে ব্যস্ত বাবা-মা, পুকুরে ডুবে মরল সিদ্দিক  

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১ সেপ্টেম্বর ২০২২
কাজে ব্যস্ত বাবা-মা, পুকুরে ডুবে মরল সিদ্দিক  
ছবি : ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে মরল দুই বছরের শিশু আবু বকর সিদ্দিক। 

বুধবার রাত ৮টার দিকে উপজেলার বিলাশপুর ইউপির নাইশিমুল গ্রামে ওই ঘটনা ঘটে। আবু বকর সিদ্দিক ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়িতে কাজে ব্যস্ত বাবা-মা। বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু আবু বকর সিদ্দিক। খেলার একপর্যায়ে পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তার বাবা-মা। পরে রাত ৮টার দিকে প্রতিবেশীরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!