[ আন্তর্জাতিক ]
১ জনকে বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ জনের ডুবে মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে পানি ভর্তি একটি খাদে পড়ে তিন কিশোর-কিশোরীসহ একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) রাজ্যের থানে জেলায় স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, পানিতে পড়ে যাওয়া এক কিশোরকে বাঁচাতে অন্যরাও ঝাঁপ দিয়েছিলেন। এতেই ঘটে দুর্ঘটনা।
.png)
গ্রামবাসীরা জানান, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন।
‘‘সম্ভবত এ সময় এক কিশোর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেয় এবং পাঁচজনই ডুবে যায়।”
মৃতরা হলেন, মীরা গায়কোয়াদ (৫৫), তার ছেলের বউ অপেক্ষা (৩০) এবং তিন নাতি-নাতনি ময়ুরেশ (১৫), মোকশা (১৩) ও নিলেশ (১৫)।
পুলিশ জানায়, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে এবং ডম্বিভালি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!