ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারাভোগের পর ফেরত গেলেন ৫ ভারতীয়

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২০ এপ্রিল ২০২২
কারাভোগের পর ফেরত গেলেন ৫ ভারতীয়
নিজ দেশে ফিরলেন ৫ ভারতীয়। ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ৫ ভারতীয়। তাদের নওগাঁ ও দিনাজপুরে আটক করেছিল বিজিবি।

আটককৃতরা হলেন, ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের সামিউল হাসদা, শান্তনা মর্মু, মুর্শিদাবাদের সাগরদিঘির চোরগাছি গ্রামের রুবেল মার্ডি, দক্ষিণ দিনাজপুরের লিপলাল ও আসামের ডবুরি থানার কোকরাডাঙ্গা গ্রামের নূর আমিন শেখ।

বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে ঐ ৫ জনকে ভারতের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি বদিউজ্জামান জানান, নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে তিনজন আটক হন। পরে তারা ২ বছর ২ মাস করে নওগাঁ কারাগারে সাজাভোগ করেন। একই অপরাধে বাকি দুইজন দিনাজপুর সীমান্তে আটক হন। আসামিরা দিনাজপুর কারাগারে প্রায় ৭ বছর সাজাভোগ করেন। বুধবার তাদের একসঙ্গে ভারত হিলি ইমিগ্রশন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!