ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবননগরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তরুণীসহ আটক ৪

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৮ জুন ২০২১
জীবননগরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তরুণীসহ আটক ৪
আটককৃত চারজন

চুয়াডাঙ্গা জীবননগরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশের দায়ে তরুণীসহ চারজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে ওই উপজেলার  করিমপুর বাজারে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুড়া সদরের দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস, তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস, একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস।

সোমবার দুপুরে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে করিমপুর বাজারের বাবু মিয়ার চায়ের দোকানের সামনে থেকে এক তরুণী ও তার স্বামীসহ তিন পুরুষকে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!