আটককৃতরা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে রমেশ মণ্ডল, তার স্ত্রী মিতালী বিশ্বাস, নারায়ণগঞ্জের বন্দর থানার একরামপুরের বাবুল মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন, নড়াইলের কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ, ঢাকার লালবাগ থানার কামরাঙ্গিরচরের বাবুলের স্ত্রী রুমা খাতুন, চট্টগ্রামের বুচপুর উপজেলার জলন্তী গ্রামের মো. শরাফত আলীর ছেলে শাহ আলম, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের গোপাল রায় চৌধুরীর ছেলে মিন্টু রায় চৌধুরী, আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার, যশোরের শার্শা উপজেলার বড়কলনি গ্রামের রবিউল হোসেনের ছেলে শুকুর আলী, মো. শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও ছেলে জোনায়েদ হোসেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, মহেশপুরের সীমান্তবর্তী মুন্ডুমালা গ্রামের মধ্য দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।