চুয়াডাঙ্গা জীবননগরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে ওই উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু। তারা হলেন- খুলনার ফুলতলা থানার দামুদা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মিঠু শেখ, তার স্ত্রী তানিয়া বেগম, ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে আব্দুল হালিম, রাজবাড়ীর গোয়ালন্দ থানার নতুনপাড়ার আলী আহমদের স্ত্রী রশিদা বেগম, নড়াইলের কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা, কালিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মিলন হোসেন, ঝিনাইদহের মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে সাদ্দাম হোসেন ও পীরগাছ গ্রামের মুনসুর আহমেদের ছেলে সেলিম।
.png)
বুধবার দুপুরে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে হাসাদাহ বাসস্ট্যান্ডের পাকা সড়ক থেকে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশুকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা রয়েছে।