[ দেশজুড়ে ]
অবৈধ অনুপ্রবেশ, ঝিনাইদহে ৪ নারী-পুরুষ আটক
আটককৃত চার নারী-পুরুষ
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রমনের খবরের মধ্যেই ঝিনাইদহের মহেশপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চারজন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার, রাজবাড়ীর পাংশা থানার মহিষডাংগা গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে মো. দিলবার হোসেন, যশোর কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে লিজা খাতুন ও তেজরোল গ্রামের তফসির মোল্লার মেয়ে কাজল রেখা। মঙ্গলবার ঐ উপজেলার সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের মো. মোজাম্মেল হকের মেহগনি বাগানের মধ্যে ভারত থেকে অবৈধভাবে আসা চার নারী-পুরুষ অপেক্ষা করছিল। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!