নিহত আল আমিন নগরীর হাড়ুপুরের মোহন লালের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, রাত ৩টার দিকে পদ্মা নদীর ৫ নম্বর গ্রোয়েন এলাকায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি চলাকালে অন্যরা পালিয়ে গেলেও পদ্মায় ঝাঁপ দেন এক মাদক ব্যবসায়ী। পরে নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ সেখানকার মর্গে নেয়া হয়।
.png)
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই রাশেদুল ইসলাম, মোহাম্মদ আলী ও আবদুল মতিন আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ডেইলি বাংলাদেশ/জেএস