ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে পুকুরে ডুবে নিথর হলো শিশু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৩ সেপ্টেম্বর ২০২২
রাজবাড়ীতে পুকুরে ডুবে নিথর হলো শিশু
প্রতীকী ছবি

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আরিশা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরিশা একই গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে আরিশার মা ও দাদা পাট শুকানোর কাছে ব্যস্ত ছিলেন। শিশুটি তাদের পাশে বসে ছিল। শিশুটির মা কিছুক্ষণ পর বাড়িতে চলে যায়। আরিশার দাদা ভাবে শিশুটি হয়তো তার মায়ের সঙ্গে বাড়ি চলে গিয়েছে। পরে জানা যায়, পাশের পুকুরে পড়ে আরিশার মৃত্যু হয়েছে।  

Advertisement

মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!