[ দেশজুড়ে ]
গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঐ উপজেলার শরীফবাগ এলাকার উত্তর-পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ঐ এলাকার উত্তর-পশ্চিম পাড়ার হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল এবং পাশের বাড়ির মো. রুবেলের ছেলে মো. রাজু।
স্থানীয়রা জানায়, নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে ভরাট করা হচ্ছে। সেই বালুর গর্তের পানিতে বিকেলের দিকে কয়েকজন শিশু গোসল করতে নামে। এক সময় রিয়াজুল গর্তে পড়ে গেলে রাজু তাকে তোলার চেষ্টা করে। এতে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়।
.png)
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!