ঘটনা জানাজানির পর স্থানীয়দের গণপিটুনিতে এক স্বামী পালিয়ে যান, স্ত্রীসহ আরেক স্বামী আছেন পুলিশ হেফাজতে।
জানা গেছে, ঐ উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের এক তরুণী গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রীযাপনও করেন একইসঙ্গে। স্থানীয়রা কয়েকদিন ধরেই গোপনে নজর রাখছিল ঐ তরুণীর ওপর। শনিবার সন্ধ্যা ৬টার দিকে দুই স্বামীসহ ঐ তরুণীকে একই ঘরে আটক করে আশপাশের লোকজন। ঐ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামে এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী আরেক স্বামী রনি মিয়াসহ ঐ তরুণীকে পুলিশে সোপর্দ করে।
.png)
স্থানীয় রাসেল মিয়া বলেন, আটকের পর ঐ তরুণী দুজনকেই তার স্বামী বলে দাবি করেন। এ কথা জানার পর সবাই হতবাক হয়েছে।
ধামরাই থানার এসআই মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী নিয়ে একসঙ্গে থাকার অভিযোগে করেছে স্থানীয়রা। স্বামী দবাই করা এক তরুণ ও ঐ তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, ২০১৯ সালে বগুড়া ও ময়মনসিংহে, ২০২০ সালে রাজশাহীতে, ২০১৭ সালে গোপালগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এক স্ত্রীর দুই স্বামী থাকার ঘটনা।