বুধবার (১২ জানুয়ারি) রাতে ঐ উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট রহমতপুর গ্রামের ছবির উদ্দিনের ছেলে এনামুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনামুলের মেয়ে সাবিয়া বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে আমি, আমার ছোটো বোন ও বাবা-মা বাড়ির ভেতরের গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে শুয়ে পড়ি। রাতে বৃষ্টির কারণে কিছু টের পাইনি। সকালে ঘুম থেকে জেগে দেখি বাড়ির মাটির দেয়ালের সিঁধ কাটা। গোয়ালের ৪টি গরু নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলো পাইনি।
.png)
এনামুল হক বলেন, একটি গাভী, একটি বাছুর ও দুটি বড় বকনা গরু চুরি হয়েছে। ২টি গরুর গায়ের রঙ সাদা-কালো, বাকি দুটি ছিল লাল রঙের।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, এখন ২০২২ সাল। এ যুগে এসেও সিঁধ কেটে চুরি করার বিষয়টি আসলেই অবাক করার মতো। খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।