ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মরলো রিয়ান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১১ সেপ্টেম্বর ২০২২
নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মরলো রিয়ান
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে রিয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত রিয়ান উপজেলার বীরবেতাগৈর ইউপির বীরকামাটখালী গ্রামের মো. সোহেল মিয়ার পুত্র। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম জানান, সোহেলের শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়।

Advertisement

খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে না পেয়ে নানার বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে রিয়ানকে উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলযোগে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!