[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুয়েল ইসলাম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুয়েল ইসলাম একই এলাকার আমজাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জুয়েল ইসলাম তার বাড়ির পাশে একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। পরে জুয়েলের বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু উদ্ধার করতে না পারায় তারা সঙ্গে সঙ্গে জুয়েলের বাড়িতে খবর দেয়। তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে।
.png)
দেবীগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান পুকুরের পানিতে ডুবে ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!