[ দেশজুড়ে ]
ডোবায় ডুবে নিথর হলো ভাই-বোন
ফাইল ফটো
নাটোরের লালপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে শিমলা ও মাহিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের জোকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিমলা একই গ্রামের শিপনের মেয়ে এবং মাহিন রিপনের ছেলে। শিমলা ও মাহিন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
জানা যায়, শিমলা ও মাহিন বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!