শনিবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল গ্রামের রুবেল শেখের মেয়ে তাইবা খাতুন ও একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাসুদ শেখের ছেলে সোয়াইব শেখ।
জানা যায়, নানা বাড়িতে বেড়াতে আসা শিশু সোয়াইব তার মামাতো বোন তাইবার সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির সামনের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাইবা খাতুন ও সোয়াইব শেখকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
মৃত তাইবার চাচা ও সোয়াইবের মামা সেলিম শেখ বলেন, তারা বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে।