ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের জন্মদিনে কেক না কেটে এতিম শিশুদের খাওয়ালেন ওসি

লালমোহন (ভোলা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৩, ১০ অক্টোবর ২০২২
মেয়ের জন্মদিনে কেক না কেটে এতিম শিশুদের খাওয়ালেন ওসি
ছবি : ডেইলি বাংলাদেশ

অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান। নিজের মেয়ের জন্মদিনে কেক না কেটে এতিম শিশুদের এক বেলা পেট ভরে খাইয়েছেন। 

সোমবার দুপুরে লালমোহন পৌর শহরের রসূলবাগ এতিম খানার শিশুদের নিজ হাতে খাবার পরিবেশন করে তাদের সঙ্গে নিজেও খেয়েছেন ওসি মো. মাহবুবুর রহমান। এছাড়া রসূলবাগ জামে মসজিদে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন তিনি।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এতিম শিশুদের প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে। যার জন্য মেয়ের জন্মদিন উপলক্ষে ঐ এতিমখানার প্রায় অর্ধশত শিশুকে নিয়ে নিজের সামর্থ অনুযায়ী এক বেলা খাবারের আয়োজন করি। আমি সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া কামনা করছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!