ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে ২ মাদরাসাছাত্রের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৩৯, ১১ অক্টোবর ২০২২
পুকুরে ডুবে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোণার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশরাফুল উলুম সুতারপুর মাদরাসার পুকুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মদন উপজেলার মাওলানা আব্দুল আহাদের ছেলে আব্দুল্লাহ এবং নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু সাইদ। তারা আটপাড়া উপজেলার আশরাফুল উলুম সুতারপুর মাদরাসার ছাত্র ছিলেন।

জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর ঐ মাদরাসায় ছাত্র গণনা করা হয়। মঙ্গলবার গণনা করার সময় দুইজন কম পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করে দুইজনকে পানিতে পুকুরের ভাসতে দেখা যায়।

Advertisement

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় একজন ডুবে গেলে অন্যজন বাঁচাতে গিয়ে দুইজনই ডুবে যান।

তিনি মাদরাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে আরো জানান, মাদরাসার ছাত্ররা বেশিরভাগ সময় বসে থাকেন। ফলে মেরুদণ্ডে ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে গেলে সাঁতার কাটার পরামর্শ দেন। সে কারণে হয়তো সাঁতার কাটতে গিয়েছিলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!