[ দেশজুড়ে ]
খেলতে খেলতে খালে ডুবে মরল ভাই-বোন
হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
ভোলার দৌলতখানে বাড়ির পাশে খেলতে গিয়ে খালে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- নেয়ামতপুর গ্রামের মহিউদ্দিনের চার বছর বয়সী ছেলে মো. জিহাদ ও গিয়াস উদ্দিনের তিন বছরের মেয়ে কনিকা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
জিহাদের বাবা মহিউদ্দিন জানান, দুপুরে বাড়ির সবার অজান্তে বাড়ির পাশে খালপাড়ে খেলতে যায় জিহাদ ও কনিকা। তাদের না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে খালে তাদের ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে দুই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!