ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেলান্দহে খালে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৪, ৬ অক্টোবর ২০২২
মেলান্দহে খালে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে খালের পানিতে ডুবে মোছা. আফিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আফিয়া একই এলাকার মো. আপেল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে শিশু আফিয়া সবার অগোচরে বাড়ির পাশের খালের পাড়ে খেলতে যায়। এ সময় সে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে খালের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন।

Advertisement

ঘোষেরপাড়া এলাকার ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!