ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮, ৬ অক্টোবর ২০২২
ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল যুবকের
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। মৃত আকাশ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে।

মৃত আকাশের বাবা সোজাউর রহমান রানা জানান, আকাশ প্রতি বছরই বন্ধুদের নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তারা খবর পান আকাশ প্রতিমার নিচে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে।

Advertisement

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বির্সজন দিতে যান হিন্দু সম্প্রদায়ের লোকজন। ঐ অনুষ্ঠানে যোগ দেন আকাশ এবং তার বন্ধুরা। বিসর্জনের পূর্ব মুহূর্তে আনন্দ ফুর্তি করতে গিয়ে প্রতিমার নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান আকাশ। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ ইমন জানান, লাশ উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!