[ দেশজুড়ে ]
মাদারীপুরে খালে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে হাফিজা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফিজা একই গ্রামের গফুর হাওলাদারের মেয়ে।
মৃত হাফিজার মা সুমি বেগম বলেন, হাফিজা তাদের বাড়ির পাশের একটি খালের উপর সাঁকো দিয়ে অন্য বাড়িতে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ঐ সাঁকোর নিচে খালের মধ্যে হাফিজার স্যান্ডেল ভাসতে দেখে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে হাফিজাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালকিনি থানার ওসি শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!