ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৯ জুলাই ২০২২
গোপালগঞ্জে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদর উপজেলায় খালে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার গোপালগঞ্জে দুপুরে সদর উপজেলার গেটপাড়া খালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার গেটপাড়া এলাকার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান এবং একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর। তারা দুজনই শহরের রংধনু স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। তাদের মধ্যে আরমান ও হৃদয় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!