[ দেশজুড়ে ]
বাবা মাছ ধরায় ব্যস্ত, অগোচরে পাশেই ডুবে মরল ছোট্ট মেয়ে
১৫ মাস বয়সী শিশু হুমায়রা
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে হুমায়রা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনি মিঝিরটেক এলাকার ওমর আলি ভূঁইয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশু হুমায়রা ওই বাড়ির অটোরিকশা চালক মোহাম্মদ রিপনের মেয়ে।
এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, বিকেলে হুমায়রার বাবা রিপন বাড়ির পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হুমায়রা পুকুর পাড়ে কয়েকজন শিশুসহ খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখা যায়।
.png)
৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!