বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর গেন্ডামাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দক্ষিণ গেন্ডামাড়া এলাকার মৃত্যু আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, আজ সকালে মায়ের সঙ্গে নানা মো. ছিদ্দিক মল্লিকের বাড়িতে আসে শিশু শিশু শাহরিয়ার। কিছুক্ষণ পরে সবার অগোচরে খেলার সময় নানার বাড়ির পেছনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। চলতি বছরে পানিতে ডুবে তালতলীতে এ পর্যন্ত ১৮ জন শিশু মারা গেছে।