ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ১৪ ডিসেম্বর ২০২১
নান্দাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিশু মরিয়ম। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নান্দাইল পৌর সদরের আচারগাঁও মাদরাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম (৪) ওই এলাকার গোলাপ মিয়ার মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলা করতে গিয়ে মরিয়ম পানিতে পড়ে যায়। মরিয়মের মা শিরিনা বেগম মেয়েকে দেখতে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে মেয়েকে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!