ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২০ জুন ২০২২
জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

বন্যার পানিতে ডুবে জামালপুরের ইসলামপুর উপজেলায় আরিফা আক্তার নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চিনাডুলীর পশ্চিম বামনা ঘোনাপাড়ার এলাকায় মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আলম মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। 

তিনি জানান, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যায় আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। সকালে বন্যার পানিতে খেলতে গিয়ে আরিফা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ মুছু মুন্সির বাড়ির আঙ্গিনায় বন্যার পানি থেকে উদ্ধার করে। 

গুঠাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়া বলেন, বন্যার পানিতে খেলতে গিয়ে সকালে শিশুটি মারা যায়। এ ঘটনায় ওই পরিবারের মাঝে শোকের মাতম চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!