বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ মার্চ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে একই গ্রামের শাদনান শাকিল। ঐ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর কুড়িগ্রাম থেকে ঐ স্কুলছাত্রীকে উদ্ধার ও আদনান শাকিলকে গ্রেফতার করে করে পুলিশ। তদন্ত শেষে আদনান শাকিলকে অভিযুক্ত করে ঐ মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।
.png)
পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আদনান শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি আসামিকে খালাস দেন বিচারক। আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকরাম হোসেন ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী।