সোমবার বেলা ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ সময় দণ্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন।
নিহত ওই কৃষকের নাম কোকিল চন্দ্র মণ্ডল। তিনি বগুড়ার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া গ্রামের শ্যামল চন্দ্র মণ্ডলে ছেলে।
.png)
দণ্ডপ্রাপ্তরা হলেন নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, নবদ্বীপ, রমনী কান্ত ও রাতেন। তারা গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক কোকিল চন্দ্র মণ্ডলকে খুন করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।
তিনি জানান, ২০১০ সালের ২৫ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক কোকিল চন্দ্র মণ্ডলকে হত্যা করা হয়। তাকে লাঠি, রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল। এ ঘটনায় পরে তার বাবা বাদী হয়ে গাবতলী মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
বগুড়ার কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জ জানান, হত্যা মামলার রায় ঘোষণার পর ছয়জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।