[ দেশজুড়ে ]
কাজে ব্যস্ত বাবা, পুকুরে ডুবে মরল ভাই-বোন
ফাইল ছবি
নতুন বাড়ি করার জন্য ভ্যানে করে ইট আনা-নেয়া করছিলেন বাবা। এ সময় তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে মজিবর ও হাবিবা। পরে তাদের নিয়েই ইট আনা-নেয়া করছিলেন তিনি। একপর্যায়ে মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে কাজে যান বাবা আব্দুল হান্নান। পরে ফিরে তাদের না পেয়ে বাড়ি চলে আসেন। বাড়িতেও তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা।
পরে স্থানীয়দের সহায়তায় ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান ইউপির নামাগছ এলাকায়। মজিনর রহমান ও হাবিববা ওই এলাকার আব্দুল হান্নানের সন্তান।
.png)
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!