ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২৩ জুলাই ২০২২
নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ওমর ফারুক সোহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বসু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সোহান একই বাড়ির ওসমানের ছেলে।

নিহতের নানা আমির হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন সোহানের মাসহ পরিবারের অন্য সদস্যরা। এর মধ্যে কোনো এক সময় তাদের অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয় সোহান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!