[ দেশজুড়ে ]
পরিবারের অগোচরে পুকুরে ডুবে মরল শিশু
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশু জীবন কর উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের ইবন করের ছেলে।
ইবন কর জানান, পরিবারের সবার অগোচরে তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে এক ঘণ্টা পর তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!