রোববার বিকেল ৫টার দিকে উপজেলার মাদবরেরচর ইউপির হাজি শুক্কুর হাওলাদারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শাহাদাত ওই এলাকার নিলচান মৃধার ছেলে।
জানা যায়, বিকেলে শাহাদাত বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির করে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে তাকে ভাসতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মাহিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিবচর থানার উপপরিদর্শক মো. রহমত আলী জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।