ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে মরলেন নানি-নাতনি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১৫ জুলাই ২০২২
বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে মরলেন নানি-নাতনি
ফাইল ছবি

গাজীপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নৌকাডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বন্দান গ্রাম এলাকার বেলাই বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দান গ্রামের জুলমত আলীর স্ত্রী সাথিয়া আক্তার (৬২) ও তার নাতনি বসুগাঁও এলাকার বুলবুল মিয়ার মেয়ে সায়মা (৫)।

বাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মঞ্জুর আলী জানান, ঈদের ছুটিতে নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন বসুগাঁও এলাকার বুলবুল মিয়ার স্ত্রী ও তার মেয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দান থেকে নানি-নাতনিসহ আরো চারজন একটি ছোট ডিঙি নৌকায় করে গাজীপুর মহানগরীর বাড়িবাড়ি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন।

Advertisement

নৌকাটি বেলাই বিল দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিলের মাঝখানে ডুবে যায়। এতে নানি সাথিয়া আক্তার ও নাতনি সায়মা পানিতে তলিয়ে যায়। অন্যরা সাঁতরে বিলের মাঝে থাকা বিভিন্ন গাছে ধরে রক্ষা পায়। তাদের চিৎকারে বিলের ধারের বাড়ি ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা চেষ্টা চালিয়ে নানি সাথিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। তারা নাতনি সায়মাকে পানিতে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা ৩টা পর্যন্ত ডুবুরিরা পানিতে খোঁজাখুঁজি করেও সায়মার কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছেন ওই মেম্বার। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!