ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুরতে গিয়ে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ২৫ জুন ২০২২
ঘুরতে গিয়ে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু
কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল

সিলেট মহানগরের বাইশটিলা হাওর এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাইশটিলা হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম মোবারক হোসেন। ১৫ বছর বয়সী মোবারক নগরের বাদাম বাগিচা এলাকার রাজা মিয়ার কলোনির বাসিন্দা আব্দুস ছালেকের ছেলে।

সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির বলেন, শুক্রবার বিকেলে বাইশটিলার হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মোবারক। সবাই মিলে পানিতে নামেন তারা। একপর্যায়ে হাওরে বন্যার পানির স্রোতে মোবারক তলিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। এরপর ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে সন্ধ্যায় মোবারকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!