ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৫ জুলাই ২০২২
সরিষাবাড়ীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে গোসল করতে নেমে শরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বাগআছরা গ্রামের বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।

নিহত শরিফুল বাগআছরা গ্রামের আমানত আলীর ছেলে। তিনি একটি মাদরাসার কোরআনের হেফজ শিক্ষক ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম সকাল ৯টার দিকে বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এ সময় পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী অনেক খোঁজ করলেও সন্ধান মেলেনি। পরে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুপুরে শরিফুল ইসলামের লাশ উদ্ধার করে।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!