তিনি বলেন, গত ১৭ জুন থেকে নেত্রকোনায় বন্যা শুরু হয়। এরপর থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৮ জন শিশু পানিতে ডুবে মারা গেছে। পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সবাইকে আরো সচেতন হতে হবে। বেশির ভাগ শিশুর মৃত্যু হয়েছে পরিবারের সদস্যদের অগোচরে এবং তাদের অসাবধানতার জন্য।
শুক্রবার সকালেও নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে ইমরান হোসাইন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রায়পুর ইউপির নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
.png)
ইমরান নেত্রকোনা সদর উপজেলার ঝাউসী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বারহাট্টা থানার (ওসি) লুৎফুর রহমান বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে ইমরান বাড়ির আঙিনায় খেলা করছিল। সে সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।