ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ২৩ জুলাই ২০২২
নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে দুইজনের মৃত্যু
ফাইল ছবি

নেত্রকোণার দুর্গাপুরে পৃথক স্থানে পানিতে ডুবে সুচিলা হাজং ও প্রতিবন্ধী যুবক আব্দুল মালেক নামে দুইজনের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে দুর্গাপুরের কুল্লাগড়া ইউপির ছনগড়া পাহাড়ি খাল (ছড়া) সুচিলা হাজংয়ের লাশ উদ্ধার করে পুলিশ। সুচিলা হাজং দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া গ্রামের জ্ঞানেন্দ্র হাজংয়ের স্ত্রী।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ছনগড়া পাহাড়ি খালে (ছড়া) পড়ে যান তিনি। সাঁতার না জানায় ওই খালের পানিতে ডুবে মারা যান বলে ধারণা করছেন তার স্বজনরা।

Advertisement

এদিকে, একই উপজেলার কাকৈরগড়া ইউপির ইন্দ্রপুরে বাড়ির অদূরে ডোবা থেকে প্রতিবন্ধী যুবক আব্দুল মালেক নামে লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুল মালেক একই ইউপির আজিজুল ইসলামের ছেলে।

জানা যায়, শুক্রবার বাড়ির অদূরে সড়কের পাশে ভেকু দিয়ে মাটি তোলার সময় ডোবার পড়ে যান তিনি। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। 

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ১০-১২ ফিট পানিতে প্রতিবন্ধী যুবকটি পড়ে গিয়ে আর উঠতে পারেনি। দুটি মৃত্যুই সাঁতার না জানার কারণে ঘটেছে। মৃতের পরিবার ও স্থানীয়রা নিশ্চিত করায় সুরতহাল প্রতিবেদন করে লাশ হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!