বুধবার সন্ধ্যায় উপজেলার রাজানগর ইউপির বড়সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আট বছর বয়সী মৃত সাব্বির একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে এবং ছয় বছর বয়সী সোহাগ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে সাব্বির ও সোহাগ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজনও তাদের অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে তাদের দেখতে পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আটোয়ারী থানার ওসি সোহেল রানা পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।