রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদারহাট এলাকার একটি বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার বিকেলে রনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিহত রনি বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. মফিজলের ছেলে।
নিহত রনির চাচা মো. বশির জানান, রনি ঢাকায় ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসে তিনি। গত শনিবার বিকেলে একই এলাকার নাদিমের ছেলে শামিম রনির সঙ্গে কথা বলার জন্য বাড়িতে থেকে ডেকে নেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি রনি। রোববার দুপুরে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রনির গলাকাটা লাশ পাওয়া যায়।
.png)
এ ব্যাপারে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।