ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ দেখা মিলল লাল আকাশের!

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ২৫ অক্টোবর ২০২২
হঠাৎ দেখা মিলল লাল আকাশের!
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভয়াবহতার আশংকার মাঝেই রাজশাহীতে বিচিত্র আকার ধারণ করে আকাশ। মেঘমালায় আলো প্রতিফলিত হওয়ায় আকাশ হঠাৎ গাঢ় লাল দেখা গেছে।

সোমবার সারাদিন উত্তরের ঝোড়ো হাওয়াসহ সাদা-কালো মেঘে ভরা ছিল আকাশ। সন্ধ্যার পর আকাশে ওই বিরল দৃশ্য দেখা যায় প্রায় ২০ মিনিট। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পর রাজশাহীর আকাশে মেঘমালায় আলো প্রতিফলিত হওয়ায় এমন দেখাচ্ছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে আকাশে এখনও মেঘের ছায়া রয়েছে। বৃষ্টি তুলনামূলক দক্ষিণাঞ্চলের চেয়ে কম। হঠাৎ করে রাঙা আকাশ দেখে অনেকেই ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন। পরে ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

Advertisement

সোমবার সন্ধ্যায় সূর্যাস্ত যাওয়ার পরও তার আলো উঁচু আকাশে রয়ে যায়। সেখানে মেঘমালায় জমা বৃষ্টির বিন্দুতে তখনও সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এমন লাল আকাশের দেখা মিলেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!