ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ২৬ অক্টোবর ২০২২
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
গুলি করে হত্যা: প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় গুলি করে এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ এর এফ ১৬ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ জসিম। তিনি ক্যাম্প ১০ এর এফ ১৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

এপিবিএন- ৮ এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সন্ত্রাসীরা ক্যাম্প ১০ এর এফ ১৬ ব্লকে প্রবেশ করে মোহাম্মদ জসিমকে ডেকে বের করেন। তারপর ব্লকের একটি গলিতে এনে তার  বুকে পরপর ৩ রাউন্ড গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম নামে এক যুবককে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় সালাম বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৫ অক্টোবর দুই রোহিঙ্গা নেতাসহ গত ৩ মাসে ক্যাম্পে ১২ রোহিঙ্গা খুন হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!