ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ২৬ অক্টোবর ২০২২
 বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
পাসপোর্টসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ আব্দু শুক্কুর বিন দিল নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঈদগাঁ সিকদার ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দু শুক্কুর বিন দিল উখিয়া কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁ থানার ওসি আব্দুল হালিম।

Advertisement

তিনি জানান, শুক্কুরের কাছ থেকে বাংলাদেশি আইডি কার্ড ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান- বিদেশ যাওয়ার জন্য মিথ্যা পরিচয়ে দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছিলেন। তবে পাসপোর্ট তৈরির পেছনে কারা জড়িত ছিলেন তার অনুসন্ধান চলছে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!