ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ১১ অক্টোবর ২০২২
১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার ভোরে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- একই রোহিঙ্গা ক্যাম্পের জি-১৫ ব্লকের মো. জয়নাল এবং বক্কর উদ্দিন আহাম্মদ।

৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১০ এ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঐ দুই রোহিঙ্গাকে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!