ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২৪ সেপ্টেম্বর ২০২২
উখিয়ায় ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটককৃত সাত রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় ছয় হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. সোফায়েদ, মো. জুনায়েদ, মাহমুদ হোসেন, নূর কালাম, রমজান আলী, মো. জকির ও মো. রাজেক।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বালুখালী ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় সাত রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে শার্টের পকেট ও লুঙ্গিতে লুকিয়ে রাখা ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ সাত রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!