রোববার সকালে হ্নীলা ইউপির ঐ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আমিন (২৩) ও একই ক্যাম্পের বাসিন্দা মো. হোসেন প্রকাশের ছেলে আব্দুল্লাহ (৩০)।
.png)
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ নং ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।