ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ৬ আগস্ট ২০২২
ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।

আটক ৬ রোহিঙ্গা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭০নং ক্লাস্টারের নূর বেগম (২১), খায়রুল আলামিন (২), সাইদুল আমিন (২৫), ৭৩নং ক্লাস্টারের এরফান উল্যাহ (২২), কুলসুম (২০), রবিউল হাসান (২)। প্রাথমিক অবস্থায় একজনের নাম জানা যায়নি।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে, শুক্রবার ৫ আগস্ট রাত ১১টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে রাত ২টার দিকে চরজব্বার থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে পালিয়ে যায়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চর আলাউদ্দিন এলাকায় সাত রোহিঙ্গা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে আসার বিষয়টি জানায়। পরে চরজব্বার থানায় জানালে পুলিশ তাদের আটক করে। 

দেবপ্রিয় দাশ আরো বলেন, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!