ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা সুবর্ণচরে আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ৩ আগস্ট ২০২২
ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা সুবর্ণচরে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।

বুধবার চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাট থেকে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে রাতেই চর জব্বার থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

Advertisement

আটক রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৪নং ক্লাস্টারের মোহাম্মদ ইসমাইল (১৯), একই ক্লাস্টারের পারভিন আক্তার (২৮), মর্জিনা আক্তার (১৮), আয়াস (১০), মর্জিনা খাতুন (৮), বেছানা পারভেজ (৬) ও নুর বেগম (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাটে একসঙ্গে সাত রোহিঙ্গা আসে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে আসে বলে জানায়। পরে বিষয়টি চরজব্বার থানায় জানানো হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!