ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে এপিবিএন সদস্য আহত

টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২ আগস্ট ২০২২
রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে এপিবিএন সদস্য আহত
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ এপিবিএন সদস্যের নাম কাউসার আহমেদ। তার বাড়ি নোয়াখালীতে।

Advertisement

এপিবিএন অধিনায়ক বলেন, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যায় এপিবিএনের একটি দল। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক সদস্য।

তিনি জানান, কাউসারকে প্রথমে এমএসএফ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য এখন কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!